সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ফরিদপুরে ৫লক্ষ টাকা দাবীর অভিযোগে আটক-৪

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি:  ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধুর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবীর অভিযোগে ৪ জনকে আটক।
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ৫ আগষ্ট রোববার ভোর ৫ হতে দুপুর ২টা পর্যন্ত ভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে এক গৃহবধুর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র গোপনে ধারণ পূর্বক তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে ৪ জন আটক।
আটককৃতরা হলেন মোঃ জাহিদুল ইসলাম(৩৩), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম(২৮), পিতাঃ শেখ ছান্নু মিয়া, দারিয়ার মাঠ, মোঃ রিপন মুন্সী(৩৮), পিতাঃ মোঃ হাসমত মুন্সী, কাপুড়িয়া সদরদী,মোঃ টিটু শেখ(২৪), পিতাঃ তৈয়ব আলী শেখ, দারিয়ার মাঠ, উপজেলা ভাঙ্গা,জেলা ফরিদপুরদের।
ঘটনার বিবরনে জানা যায় গেছে, উপজেলার দরিয়ার মাঠ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত জনৈক গৃহবধুর স্বামী প্রবাসী হওয়ার কারণে পার্শ্ববর্তী বাড়ীতে বসবাসরত মোঃ জাহিদুল ইসলাম(৩৩) অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয় এবং কৌশলে উক্ত গৃহবধুর আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে উক্ত গৃহবধু তার এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আটক মোঃ জাহিদুল ইসলাম তার অন্য সহযোগি মোঃ জাহিদুল ইসলাম(২৮), পিতাঃ শেখ ছান্নু মিয়া এবং মোঃ রিপন মুন্সী, পিতাঃ মোঃ হাসমত মুন্সী উক্ত গৃহবধুর বাড়ীতে গিয়ে তার আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন করে এবং তার নিকট ৫ লক্ষ টাকা দাবী করে। তিনি এই চাঁদার দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। পরবর্তীতে উক্ত ভিকটিম তার এই আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন জনের মোবাইলে দেখতে পেয়ে আইনগত প্রতিকার চেয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের নিকট সহায়তা কামনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com