সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ফরিদপুরে ৫মাদক সেবী আটক

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ৫ মাদক সেবীকে আটক করে।
র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ৭ মে সোমবার দুপুর ১টায় শহপরর রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৫মাদক সেবী মোঃ আল আমিন (২৮), পিতা- মোঃ হাসান মোল্লা, সাং- জয়ঢেকি, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাট, জনি মৃধা (১৯), পিতা- মোঃ আফজাল মৃধা, সাং- স্লুইচগেট বেড়িবাধ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, মোঃ নাছিম (১৯), পিতা- মোঃ জাকির হোসেন, সাং- হরিনাহাটি, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, সৈয়দ সাকিব (১৯), পিতা- সৈয়দ ওমর আলী, সাং- নওয়াপাড়া, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর, মোঃ জিসান বিশ্বাস (১৬), পিতা- মোঃ ময়েন বিশ্বাস, সাং- ছোলনা চৌধুরীপাড়া, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর’কে আটক করে।

এ সময় মোঃ আল আমিন ও জনি মৃধার নিকট হতে মোট ৪০০ গ্রাম গাঁজা এবং মোঃ নাছিম, সৈয়দ সাকিব ও মোঃ জিসান বিশ্বাস এর নিকট হতে সর্বমোট ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পরবর্তীতে ম জনাব, ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সকলের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ ধারা মোতাবেক মোঃ আল আমিন ও জনি মৃধা’কে ছয় মাস করে এবং মোঃ নাছিম ও সৈয়দ সাকিব’কে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । মোঃ জিসান বিশ্বাস (১৬) কে কোতয়ালী থানার মাধ্যমে প্রবেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবা পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com