সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ২ মাদকসেবী আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুর শহরের স্বর্ন কুঠির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের হাতে ২ মাদকসেবী আটক হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, রোববার রাত ৮টায় স্বর্ণ কুটির মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদকসেবীকে আটক করে।

আটককৃতারা হলেন, শহরের গোয়ালচামট এলাকার আব্দুল জলিল মোল্যার পুত্র মোঃ রাসেল রহমান(৩১), ঝিলটুলি এলাকার অনীল কুমার গুহর পুত্র আকাশ গুহ(৩৯) আটককৃত আসামীদের নিকট হতে ৮পিস ইয়াবা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়েছে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(সংশোধনী-২০০৪) ১৯(১) এর টেবিলের ৯(ক) ধারা মোতাবেক ধৃত আসামীদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com