সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ফরিদপুরে ১৯২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শাহজাহান হেলাল ,ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিরপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ১৯২ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক।
র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেচে র‌্যাবের একটি আভিযানিক দল সহকারী পরিচালক মোঃ হাছান আলী এর নেতৃত্বে ১৯ মে শনিবার রাত ৮টায় ভাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে শেখ হারুন রশিদ(৬০), পিতাঃ মৃতঃ শেখ ঈমান উদ্দিন, বাররা, ভাঙ্গা ফরিদপুরকে ১৯২ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।
আটককৃত একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ভাঙ্গা থানা এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত কে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com