শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ১৫৭২টি ভূমিহীন পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হয়েছে। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে সকাল সাড়ে ১০টার ভার্চুয়াল সভার মাধ্যমে ঘর বিতরন কর্মসুচির উদ্বোধন ঘোষণা করেন।
এ ভার্চুয়ালঅনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হল রুমে উপস্থিত থেকে জমির দলিল তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা)। এসময় আরো উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম।
ফরিদপুর সদরে এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।