রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ রোববার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন কোন্দারদিয়া এলাকা হতে মোঃ মিঠু মোল্লা(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০২ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।