শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের ভাংগায় চাঞ্চল্যকর শহীদ মাতুব্বরের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।
মানববন্ধন চলাকালে বক্তারা শহীদ মাতুব্বরের হত্যাকারীদের আটকের দাবী জানিয়ে বলেন, মামলার সাথে সংশ্লিষ্টরা জামিনে এসে বাদীসহ মামলার সাক্ষিদের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে অনেকেই এলাকাছাড়া রয়েছে। পুনরায় হামলার ভয়ে আতংকিত অবস্থায় দিন কাটাচ্ছে হত্যা মামলার বাদী ও সাক্ষিরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শাহজাহান মাতুব্বর, আবুল হামেদ, এস্কেদার শিকারী, সিদ্দিক মাতুব্বর, এরশাদ শেখ প্রমুখ।
উল্লেখ্য, এ বছরের ২১ এপ্রিল শহীদ মাতুব্বরকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা শাহাজাহান মাতুব্বর ৫৪ জনকে আসামী করে ভাংগা থানায় একটি মামলা করে। মামলায় আসামীরা বর্তমানে জামিন নিয়ে এলাকায় রয়েছে।