রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ফরিদপুরে হত্যা চেষ্টার অভিযোগে আটক ১

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসষ্ট্যান্ড এলাকায় থেকে হত্যা চেষ্টার অভিযোগে মোঃ ইরান শেখ(২৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৮।

ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, সোমাবার সকাল সাড়ে ৯টায় নতুন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দিনে দুপুরে ট্রাক ড্রাইভারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে দৌড়ে পালানোর সময় ইরান শেখকে আটক করা হয়। সে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের মোঃ লেকত আলী শেখের পুত্র। মুমূর্ষু ট্রাক চালক আলম ফকির(৪০) একই উপজেলার পনেশ্বর গ্রামের মৃত আলী ফকিরের পুত্র। আলমের সহকারী অভিযুক্ত মোঃ ইরান শেখ(২৬) এর মধ্যে পূর্ব থেকেই মনোমালিন্য চলে আসছিল।

আটককৃত ইরান শেখকে কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com