শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন বাসচালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার রাত ১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধুপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝালকাঠির আক্তার হোসেন ও মুন্সীগঞ্জের ইদ্রিস আলী।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিএম পরিবহনের এক যাত্রী জানান, বেনাপোল থেকে বরিশালগামী জিএম পরিবহনের চালক চোখে ঘুম ঘুম ভাব নিয়ে বাস চালাচ্ছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটে। চালক সাত্তার ও তার সহকারী আল আমিনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।