বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বোয়ালমারীর চতুল ইউনিয়নের বনচাকী এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক্ষীরের বনচাকী মোড় এলাকায় বোয়ালমারীগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরিতমুখী ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

ওই মোটরসাইকেলে মোট তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় নিহত হন বাইখীর গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে আকু মোল্লা (৪০) ও আকুর ভাতিজা বাইখীর বনচাকী সিনিয়র দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সোহেল মোল্লা (১৫)। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী সোহেলের বাবা মুদী ব্যাবসায়ী কাশেম মোল্লা (৫৫)।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক শান্তনু ভট্টাচার্য্য জানান, আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আকুকে সাথে সাথে মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর মারা যায় সোহেল। তিনি বলেন, গুরুতর আহত কাশেমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শামীম জানান, পুলিশ বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com