শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে স্কুল ভবন ধসে আহত শহীদুল ফকির ১১ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে। নিহত ছাত্রের চাচাতো ভাই রফিক ফকির এ তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় ভবনের এ ছাদধসের ঘটনা ঘটে।
নিহত শহীদুল ফকির ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং লোহারটেক গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী উজ্জল ফকিরের ছেলে।
ওই ঘটনায় আহত অপর ছাত্র সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের খবির ব্যাপারীর ছেলে উজ্জল বেপারী (১১) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম মো. আজাদ বলেন, ‘ছাদ ধসে পড়ে আহত স্কুলছাত্র উজ্জল ব্যাপারী শঙ্কামুক্ত।
লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদুল বলেন, ‘১৯৬৪ সালে জেলা পরিষদ এ ভবনটি নির্মাণ করে। ১৯৮৮ সালে ওই ভবনসংলগ্ন এলাকায় ৩৩ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ১৬৬ জন।
শনিবার দুপুর দেড়টার দিকে কমিউনিটি হলটির ছাদ ধসে পড়লে ওই দুই ছাত্র আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে উন্নত চিকিৎসার জন্য শহীদুল ফকিরকে ঢাকায় পাঠানো হয়।
আজ রবিবার সকালে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহীদুল ফকির।