সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধিঃ
দূরবর্তী স্থান থেকে সহজে স্কুলে আসার সুবিধার্থে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে এ. এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।
শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা এ এফ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২২ জন ছাত্রীর হাতে সাইকেলের চাবি তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন সাইয়েদা রুবী গজনবী।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেরদা এ এফ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,স্কুলের দাতা সদস্য রুনা রহমান,ফরহাদ গজনবী প্রমুখ।
এ. এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন মুখপাত্র মাহফুজ মিলন জানান গত ইংরেজী নববর্ষে ১৫ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়,আজ বাংলা নববর্ষে ২২টি সাইকেল দেওয়া হলো । তিনি বলেন এ ধারা আগামীতে অব্যাহত থাকবে।