শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সদরপুর প্রতিনিধি:: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রিসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন রবিবার সন্ধায় সদরপুরে প্রায় সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তি পুস্তর স্থাপন করেণ।
গোয়ালন্দ-ফরিদপুর-তারাইল পদ্মা সেতুর বাইপাস সড়কের সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে সদরপুর উপজেলা সদরের নয় রশি গ্রামের খালের ওপর উক্ত সেতু নির্মান হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তারেক মামুদ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কোষাদক্ষ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিফা কামাল উদ্দিন, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, সদস্য তানভির কামাল সাব্বির, শরীফুল হাসান প্লাবন, কোতোয়ালি থানা যুব লীগ নেতা মিজানুর রহমান বিশ্বাস টুটুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খলিফা কামাল উদ্দিন প্রায় সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছেন।