শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ফরিদপুরে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরে ৬ হাজার ৫শ পিস ইয়াবাসহ র‌্যাবের অভিযানে মোঃ মুকুল মোল্লা(২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ফরিদপুর উপশহরের রঘুনন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বোয়ালমারী উপজেলার ডুগরা গ্রামের মৃত আঃ লতিফের ছেলে মোঃ মুকুল মোল্লা (২১) ওরফে অভিকে ৬ হাজার ৫শপিস ইয়াবা, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইলফোন ও ৪টি সিমকার্ডসহ আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা এবং অন্যান্য আলামত সহ তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com