রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ফরিদপুরে সাবান ও সচেতনামুলক প্রচারপত্র বিলি

ফরিদপুর প্রতিনিধি::

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধকল্পে ফরিদপুরে সচেতনামুলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিচ্ছন্ন থাকার উপকরণ সাবান বিতরণ করছে সম্মিলিত ফেসবুক গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবকের দল।

আজ রোববার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান।

ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় হতে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর শহরের জনতা ব্যাংকের মোড় ও আদালত পাড়াসহ বিভিন্ন জনসমাগমস্থলে নিম্নআয়ের মানুষের মাঝে তারা হাত ধোয়ার জন্য বিনামূল্যে সাবান বিতরণ করেন। পাশাপাশি তাদেরকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন ও তাদেও মাঝে প্রচারপত্র বিলি করেন।

সম্মিলিত ফেসবুক গ্রুপের পক্ষে এসময় অন্যান্যের মধ্যে রাজেন্দ্র কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক আলীম আল রাজি, আলপনা আক্তার, কামরুল ইসলাম, সাদি মৃধা, শংকর কুমার সাহা, শুভ, এখলাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, স্বপ্রণোদিত হয়ে তারা এ কর্মসূচী হাতে নিয়েছেন। সকলকে সচেতন করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করাই তাদেও লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com