বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইলচর গ্রাম ও শেখর ইউনিয়নের দৈবকনন্দপুর গ্রাম থেকে দুই জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম জানান, মধুখালী থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুরাইলচর গ্রামের হারুন মোল্যার ছেলে সিমুল মোল্যা (৪০) দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাত দেড়টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের শ্রমকারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন। সিমুলের নামে আর দুইটি চুরির মামলায় ওরেন্ট রয়েছে।

অপরদিকে, শনিবার বিকেলে শেখর ইউনিয়নের দৈবকনন্দপুর গ্রামের জয়নাল ফকিরের ছেলে জামাল ফকিরকে (৪০) গ্রেফতার করে পুলিশ। জামালকে কাশিয়ানী থানায় একটি চুরির মামলায় ৫ বছরের শ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সালথা থানায় একটি হত্যা মামলা ফরিদপুর কোতয়ালী থানায় একটি চুরির মামলার ওরেন্ট ভুক্ত আসামি জামাল। সে দীর্ঘদিন পলাতক ছিল। আসামিদের গতকাল রবিবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com