রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ফরিদপুরে সবজি ক্ষেতের সাথে শুত্রুতা

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের সবজি চাষী মো. হেমায়েত শেখের সবজি ক্ষেতে বিষ প্রয়োগ করে সর্বশান্ত করেছে দুবৃর্ত্তরা।

এ ঘটনায় ওই সবজি চাষি ৫ জনের নাম উল্লেখ করে গত শুক্রবার আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মো. হিমায়েত শেখ জানান, যোগিবারট মাঠে ৭০শতক জমি লিজ নিয়ে এ বছর পালন শাক ও ফুলকপির চাষ করেছেন। ৭০ শতকের মধ্যে ৩০ শতক জমিতে ফুলকপি এবং ৪০ শতক জমিতে পালন শাক রয়েছে। পূর্বশক্রতার জের ধরে একই গ্রামের পান্নু কাজী (৩৫), বক্কার কাজী (৩০), মুরাদ শেখ (৩৫), আজিজুল কাজী (২২) ও জুনায়েত কাজী (২৫) গত সোমবার সন্ধ্যার পরে তার সবজি ক্ষেতে বিষ প্রয়োগ করে। সে (হিমায়েত) সন্ধ্যার পরে জমিতে ঘুরতে গেলে দেখে ওই ৫জন তার সবজি ক্ষেতে স্প্রেরে করছে তাকে দেখে দ্রুত চলে যায়। এ ঘটনায় হিমায়েত ওই ৫ জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, তার যে সবজি মরে গেছে বিষের কারণে তাতে তার ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি কেঁদে দিয়ে বলেন, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি গরীব কৃষক কৃষি কাজ করে সংসার চালায়। আমার এ ক্ষতির কারণে পরিবার পরিজনদের নিয়ে না খেয়ে দিন কাটাতে হবে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের না পাওয়ায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, সবজি ক্ষেতে বিষ দেওয়ার বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com