সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
শিক্ষা প্রষ্ঠিানগুলো হলো- কাদিরদি ডিগ্রি কলেজ, শাহ জাফর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়।
অপরদিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কাদিরদি কলেজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন, আল হাসান মহিলা মাদরাসার সুপার মো. আব্দুল কুদ্দুস। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বোয়ালমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. কাইয়ুম, শাহ জাফর টেকনিক্যালের দেবাশিষ সাহা, খরসূতি চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের স্বপন কুমার সরকার।
এ ছাড়া এসএম ওবায়দুর রহমান ও আকলিমা পারভীন শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানের মাঝে আজ বুধবার (৩১ জুলাই) উপজেলা শিক্ষা অফিসের হলরুমে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম।