সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ফরিদপুরে শ্রীকৃষ্ণের মুর্তি সহ প্রতারক চক্রের আটক -২

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার কানখরদী গ্রামে অভিযানে কৃষ্ণ মুর্তিসহ প্রতারক চক্রের ২ সদস্য র‌্যাবের হাতে আটক।
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ৫ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার কানখরদী(দক্ষিন পাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে প্রায় ৪ কেজি ওজনের ১ টি কালো রংয়ের কষ্টি পাথর সদৃশ্য শ্রীকৃষ্ণের মুর্তি সহ প্রতারক চক্রের ২ সদস্য আটক।
আটককৃতরা হলেন বোয়ালমারী উপজেলার কানখরদী(দক্ষিণ পাড়া) গ্রামের আব্দুল জব্বার শেখ পুত্র মোঃ আলী আকবর শেখ (৫৫) ও একই উপজেলার প্রেমতারা গ্রামের মোঃ হাকিম উদ্দিন শেখের পুত্র মোঃ সজীব শেখ(১৯)।
ঘটনার বিবরনে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে মূল্যবান পাথরের তৈরী মূর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বাইরে পাচার করে আসছেন বলে স্বীকার করে।
উদ্ধারকৃত কষ্টি পাথর সদৃশ্য শ্রীকৃষ্ণের মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে তারা স্বীকার করে। উদ্ধারকৃত কষ্টি পাথর সদৃশ্য শ্রীকৃষ্ণের মূর্তিসহ আটককৃত আসামীদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com