বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফরিদপুরে শেখ হাসিনা-আব্দুর রহমানসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরে শেখ হাসিনা-আব্দুর রহমানসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দল ও অঙ্গসংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) গণমাধ্যমের কাছে, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) কোতোয়ালি থানায় মামলাটি করেন ফরিদপুরের মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম।

পুলিশ সুপার (এসপি) বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় তার স্কুলপড়ুয়া মেয়ে একটি মিছিলে অংশ নেয়। মিছিল চলাকালীন ছাত্রলীগ-যুবলীগের হামলায় অন্য আরও শিক্ষার্থীর মতো তার মেয়েও আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার পেছনে মূল উসকানিদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ সহযোগীরা ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com