শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান

ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে উৎকৃষ্ট ফল লাভকারী শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রবিবার কলেজে বায়তুল আমান ক্যাম্পাসে গণিত বিভাগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বর্ণপদক, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ আলী।

গনিত বিভাগের প্রধান অধ্যাপক এস.এম. মোঃ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী মোঃ তাইয়ুব তাজাম্মুল, মিসেস লোনা রহমান, কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, টিচার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোঃ আশরাফুল আজম।

এ বছর ২০১৫ সালে অনুষ্ঠিত বিএসসি (অনার্স) পরীক্ষায় গণিতে এই কলেজের মধ্যে সর্বোচ্চ ফল লাভের জন্য ১ ভরি ওজনের স্বর্ণপদক এবং নগদ ১০,০০০ টাকা পুরস্কৃত হন ফারহানা জাহান। ২০১৪ সালে অনুষ্ঠিত এমএসসি পরীক্ষায় গণিতে শ্রেষ্ঠ ফল অর্জনের জন্য মিলন কুমার দাস স্বর্ণপদক ও নগদ ১৫,০০০ টাকা পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ পুরস্কৃত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষাক্ষেত্রে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের বদান্য ভুমিকাকে সাধুবাদ জানান।

ফরিদপুরের গেরদা গ্রামে ১৮৯৭ সালে জন্মগ্রহনকারী এ.এফ.মুজিবুর রহমান ছিলেন ব্রিটিশ-ভারতের বাঙালি মুসলিম সমাজে প্রথম আইসিএস কর্মকর্তা। তিনি ১৯২০ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত স্নাতকোত্তর পরীক্ষায় পিওর-ম্যাথেমেটিকসে তৎকালিন উপাচার্য স্যার আশুতোষ মুখার্জির রেকর্ড ভেঙ্গে প্রথম শ্রেনীতে প্রথম স্থান লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com