বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ

ফরিদপুরে লেবেল প্লেয়িং ফিল্ডের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি॥

ফরিদপুর সদর ৩ আসনের বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার আসনে লেবেল প্লেয়িং ফিল্ডের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় তার নিজ বাড়ী ময়েজ মঞ্জিলে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এসময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক একেএম কিবরিয়া স্বপন।

পরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ফরিদপুরে নির্বাচনের কোন পরিবেশ নেই। এখানে গত কয়েকদিনে ৮/১০জন বিএনপির নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এছাড়া অনেক বিএনপির নেতাকে সন্ধ্যার পরে এলাকা থেকে ধরে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে। এদের অনেকে এখন ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি বলেন, গতকাল রাতে আমার বাড়ীতে হামলা করার চেষ্টা করা হয়েছিলো। আমাদের নেতাকর্মীরা এলাকায় তাদের নিজ বাড়ীতে থাকতে পারছে না। জেলা রিটানিং অফিসার কে দুবার রিখিত বেশ কয়েক বার মৌখিক ভালে কোন লাভ হচ্ছে। আমি এই বিষয় নির্বাচন কমিশনারকে জানিয়েছি। এই পরিবেশে কিভাবে নির্বাচন করবো আমরা। তারপরও নেতাকর্মীদের বলেছি আমরা শেষ প্রযর্ন্ত নির্বাচন করবো। তোমরা যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারো তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার রাজনৈতিক প্রতিনিধি নায়াবা ইউসুফ আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি এএফএম কাইযুম জঙ্গি, জাফর হোসেন বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com