সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ফরিদপুরে রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

এস এম মনিরুজ্জামান, ফরিদপুর॥ সোমবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সিএন্ডবি ঘাট এলাকায় ফরিদপুর রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউটর এর শুভ উদ্বোধন করা হয়েছে। হাসপাতাল ও নার্সিং ইন্সিটিটিউটের চেয়ারম্যান রেজওয়ান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা অবমুক্তও ফিতা কেটে হাসপাতাল ও নার্সিং ইন্সিটিটিউটের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুর রহমান মিলন পাল, নবনির্বাচিত ডিক্রিরচর ইউনিয়ন চেয়ারম্যান মেহদী হাসান মিন্টু, ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক মো. দুলাল ফকির,ডা. এমএ জলিল সভাপতি স্বাচিব ফরিদপুর, ডা. এবিএম জলিল অধ্যক্ষ ফরিদপুর মেডিকেল কলেজ, ডা. আফজাল হোসেন ডেপুটি সিভিল সার্জন ফরিদপুর, ডা. মাহফুজুর রহমান বুলু, সাধারণ সম্পাদক বিএমএ ফরিদপুর, থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আবু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাফিজুল ইসলাম তাপস, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম অঞ্চলে এর ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে অত্র অঞ্চলে একটি বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান হাসপাতাল ও নার্সিং ইন্সিটিটিউট তৈরী করে একজন মহৎ ব্যক্তির পরিচয় দিয়েছেন। আমি এই হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com