শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুর এলাকার রাস্তার পাশ থেকে জেয়াসমিন আক্তার(৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল আটটার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। সে পাশের মধুখালী উপজেলার কারণ্যপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ফরিদপুর শহরে তার আলিপুরের ভাড়ার বাসায় আসে কুরিয়ার সার্ভিসে স্বামীর পাঠানো আম নিতে। আম সন্ধ্যার দিকে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে সে বাড়ির দিকে অটো যোগে রওনা দেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পায় পরিবারের লোকজন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকে তাকে। পরে স্থানীয়রা শনিবার সকালে মল্লিকপুর এলাকার রাস্তার পাশের আখ খেতের পাশে জেয়াসমিন এর লাশ দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করে।
ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান জানান, নিহত জিয়াসমিন গতকাল তার বাবার বাড়ী থেকে আলিপুর তার স্বামীর ভাড়ার বাসায় যায়। সেখান থেকে তার স্বামীর পাঠানো কুরিয়ার সার্ভিস থেকে আম নিয়ে তার বাবার বাড়ী ফেরার পথে এঘটনা ঘটে। সংবাদ পাওয়ার সাথে সাথে কোতয়ালী থানার পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডি ক্রাইম সেল লাশ উদ্ধার করে তাদের প্রসেস শেষ করেছে। এখন আমাদের আইনগত ব্যবস্থা শুরু হবে, আমরা খুব শিগ্রই এই হত্যাকান্ডের রহস্য ও হত্যাকারীদের আটক করতে পারবো বলে আশা করছি।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়েছে।