শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ফরিদপুরে রাজাকার সন্তানদের আ’লীগের রাজনীতি করতে দেওয়া হবে না—নিক্সন চৌধুরী

ফরিদপুরপ্রতিনিধি:: ফরিদপুর-৪ আসনের সংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হবে, আর মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হলে শহীদ পরিবার ও মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যরা সন্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে।

তিনি আরও বলেন, ফরিদপুরে আর কোন রাজাকারের সন্তানদের আওয়ামীলীগের রাজনীতি করতে দেওয়া হবেনা। তিনি নাম না বলে বলেন, সাবেক জাসদ নেতা লন্ডনে তারেক জিয়ার সাথে দেখা করে অর্থ বিনিময় করবেন, আর আওয়ামীলীগের রাজনীতি করবেন শেখ হাসিনা তা করতে দেবে না, আর কোন দূর্নিতিবাজ তারেকের দালাল ব্যবসায়ীকে এই ফরিদপুরের মাটি আমরা ব্যবহার করতে দিব না। ফরিদপুরের রাজনীতি যাবে যারা শেখ হাসিনার নির্দেশে দূর্নীতিবাজদের বিরুদ্ধে লাড়াই করছে, ভাংগার এক দানব বক্তিতায় বলতো উপরে আল্লাহ নিচে শেখ হাসিনা তার পর আমি, সেই নেতাই এখন ভাইসা গেছে। ফরিদপুরের আরাক ক্ষমতাধর এখন কোথায়? বাঘে থাবা মারলে রক্ষা পাওয়া যায়, শেখ হাসিনা থাবা মারলে রক্ষা পাওয়া যায় না। তিনি আরো বলেন, যে সকল নেতা দুই হাজার, আড়াই হাজার খেয়ে খুনি মাদক ব্যবসায়ীকে কমিটিতে দিতে সুপারিশ করেন, আগামীতে তাদের সুপারিশে কোন পদবী কেউ পাবেন না। টাকা খেয়ে যারা কমিটি দেই, তাদের দিয়ে আওয়ামীলীগ চলবে না, এদের বাদ দিতে হবে। তিনি শুক্রবার বিকালে ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে স্বাধীনতার সুবর্নজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের পূনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শহীদ স্মৃতি সংরক্ষন কমিটি, ফরিদপুরের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামচুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পপতি শামিম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাসির। শহীদ স্মৃতি সংরক্ষন কমিটি, ফরিদপুরের আহবায়ক মো. সাজ্জাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উক্ত সংগঠনের যুগ্ন-আহবায়ক মানিক মজুমদার, জাকারিয়া মাতুব্বর, নুর মোহাম্মাদ, বোয়ালমারী উপজেলা কমিটির আহবায়ক মান্নান মাতুব্বর, মধুখালী কমিটির আহবায়ক অরুন সরকার। সভা পরিচালনা করেন শহীদ স্মৃতি সংরক্ষন কমিটি, ফরিদপুরের সদস্য সচিব উৎপল সরকার সাগর। অনুষ্ঠানে কয়েকজন বীরাঙ্গনাসহ ৯ উপজেলার শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শহীদ পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শহীদ পরিবারের স্বীকৃতির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com