সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ফরিদপুরে রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদর অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র জয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. মুনীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াব আব্দুল লতিফ ট্রাস্টের ট্রাস্টি ফজল এ রহমান, ওসি মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, জীবন কৃষ্ণ পাল প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাড. গাজী শাহিদুজ্জামান লিটন ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আনোয়ারুজ্জামান ঝন্টু। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com