সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে মেয়াদ উত্তীর্ণ ও নকল প্রসাধনী সামগ্রী জব্দ

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুর শহরে র‌্যাবের অভিযানে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ও নকল প্রসাধনী জব্দ আটক-১। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে সহকারী পরিচালক মোঃ হাছান আলী এর নেতৃত্বে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ পরিচালনা করে ১৯ মে শনিবার দুপুরে গোয়ালচামটস্থ সরকারী হেলিপ্যাড বাজারে এসটি ট্রেডার্স হতে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ও নকল প্রসাধনী সামগ্রী জব্দ করেন। এ সময়ে উক্ত ট্রেডার্সের মালিক মোঃ সাইফুল ইসলাম(৩৪), পিতা-মৃত সফিউদ্দিন মোল্যা, চর আমদপুর, কাতয়ালী, ফরিদপুরকে আটক করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মোঃ নাজমুল হাসনেরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান এর উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫০ ধারা মোতাবেক ২০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও নকল প্রসাধনী সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে গোয়ালচামটস্থ সরকারী হেলিপ্যাড সবজী বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে সবজী ব্যবসায়ী মোঃ শাহীন(২৬), পিতাঃ মোঃ টিপু মাতুব্বর জানদি, ভাঙ্গা, ফরিদপুরকে অতিরিক্ত মূল্যে সবজী বিক্রয়ের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com