শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ফরিদপুরে মুজিববর্ষ ও শোকের মাস উপলক্ষে চারা বিতরন

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে মুজিব বর্ষ ও শোকের মাস উপলক্ষে সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের উদ্যোগে বৃক্ষের চারা বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের সংস্থার বনগ্রাম শাখা অফিসে দরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা তুলে দেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী-পরিচালক সাইফুল ইসলাম, সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের প্রধান কার্যালয়ের পরিচালক প্রশাসন কাজী সিরাজুল ইসলাম, পরিচালক অর্থ খোরশেদ আলম, বনগ্রাম শাখার ম্যানেজার নজরুল ইসলাম সহ শাখার কর্মকর্তা/কর্মচারী বৃন্দ। এসময় ১০০শত পরিবারের মাছে ফলজ, বনজ সহ ৪টি করে চারা বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com