সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে সাবরেজিস্ট্র্রী অফিসের বিপরীতে মুক্তিযোদ্ধা কমান্ডার হেমায়েত হোসেন মোল্যার নিজ নামে রেকোডিও জমির উপর নির্মিত বিলডিং দখল করে একই উপজেলার আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের আমজাদ তালুকদারের বিরুদ্ধে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, হেমায়েত ১০ বছর আগে ৬ শতক জমির উপর ৩ তলা ভবনের ফাউন্ডেশন করে ১ তলার কাজ সম্পূর্ণ করে বসবাস করে আসছে। পাশের জমির মালিক আমজাদ তালুকদার ওই মুক্তিযোদ্ধা হেমায়েতের ১ তলা ওয়ালের উপর থেকে এক পাশের ওয়াল গাঁথা শুরু করে। আমজাদ তালুকদারকে হেমায়েত হোসেন বাধা দেয় সে (আমজাদ) বাধা উপেক্ষা করে ভবনের কাজ করে। এ ঘটনায় হেমায়েত হোসেন ফরিদপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে ১৪৪ ধারা জারি করেন। পরে আদালত আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জকে শান্তি সৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
ওয়াল দখলের বিষয়ে আমজাদ তালুকদার বলেন, আমি তার ভবনের ভিতরে জায়গা পাবো সে জন্য আমি তার ভবনের ওয়াল দখল করে কাজ করছি।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, আমি আদালতের নিদের্শনা পেয়ে উভয় পক্ষকে শান্তি সৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করেছি।