শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুকে স্মরণ

ফরিদপুর প্রতিনিধি::

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করলেন ফরিদপুরের মুক্তিযোদ্ধারা।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার দুপুরে শহরের গোয়ালচামটে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তার জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধাবৃন্দ এর ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এ্যাড. শামসুল হক ভোলা মাস্টার।

এ সময় ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমার্ন্ডার ক্যাপ্টেন নুর মোহাম্মাদ বাবুল, বোয়ালমারী উপজেলা কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, সেক্টর কমার্ন্ডার ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com