শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে রেল স্টেশনের লোডিং আনলোডিংকে কেন্দ্র করে একটি ঘটনায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মালামাল লোডিং আনলোডিং প্রতিষ্ঠান সয়ৈদ কন্সট্রাকশন।

আজ বুধবার (৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের স্টেশন বাজারে নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগ এর সদস্য সৈয়দ শফিকউদ্দিন আহম্মেদ (পোকন) এর সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ কন্সট্রাকশন এন্ড ডেভলেপমেন্ট এর সত্তাধাকারী সৈয়দ হাকিমউদ্দিন আহম্মেদ (শান্ত)। তিনি তার বক্তব্যে বলেন, আমার প্রতিষ্ঠান সৈয়দ কন্সট্রাকশন এন্ড ডেভলেপমেন্ট বাংলাদেশ রেলওয়ের সকল বিধিমালা অনুযায়ী ফরিদপুর রেল ষ্টেশনের লোডিং আনলোডিং এর কার্যক্রম সুনামের সহিত সম্পন্ন করে আসছে। গত ২৯ জুন রাত ১০টার সময় স্টেশন মাস্টার প্রতিদিনের কাজের হিসাব নিকাশ এবং পরের দিনের কাজের খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে তলব করেন। আমি তারসাথে দেখা করে হিসাব নিকাশ করে বাসায় চলে আসি। বাসায় আসার পর গভীর রাতে স্টেশন মাস্টার তাকদীর হোসেন আমাকে ফোন করে বলে আপনি আগামীকাল থেকে লোডিং আনলোডিং এর কাজ করতে পারবেন না। তখন আমি তার কাছে কারন জানতে চাইলে তিনি আমাকে স্টেশন অফিসে আসতে বলেন। আমি স্টেশন মাস্টার তাকদীর হোসেনের কথামত আমার ছোট ভাইকে নিয়ে তখন স্টেশনে যায়।

এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি আমাকে সাফ বলে দেন মালামাল লোড আনলোডিং করতে পারবেন না। তখন আমি স্টেশন মাস্টার তাকদীর হেসেনকে বলি আগামিকাল সকালে লোকাল প্রশাসনকে বলবো তারা যে সিদ্ধান্ত দিবে আমি সেটা মেনে নিব, এই বলিয়া বাড়ীতে চলে আসি। তিনি বলেন, আমরা চলে আসার পর আমাদের প্রতিপক্ষ স্টেশন মাস্টারের যোগসাজগে রাতে স্টেশনে কিছু ভাংচুর করে। পরবর্তীতে এই ঘটনায় আমাদের জড়িয়ে স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেন। যা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমরা এই মিথ্যা অপপ্রচার ও অভিযোগের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ।সেই সাথে আইন শৃংখলা বাহিনীকে সত্য ঘটনা উদঘাটনের আহবান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com