রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর বোয়ালমারী উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ও নৈতিক শিক্ষা নিশ্চিত করনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ছোলনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সোতাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা,উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী, হাসামদিয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সরোয়ার হোসেন, ছোলনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।
দুটি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছোলনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ও সোতাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম। পরে দুটি স্কুলের ছাত্রী-ছাত্রীদের অংশগ্রহনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, প্রকৃত মানুষ তৈরি করতে হলে প্রাথমিক বিদ্যালয় থেকে তার বৃত্ত্বি তৈরি করতে হবে। প্রাইমারীতে লেখা পরা অবস্থায় যে আদর্শ সে পাবে, সেই আদর্শ সে সারা জীবন লালন করে থাকে। তাই প্রকৃত মানুষ তৈরিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশী। আর বাড়ীতে মায়েদের রয়েছে অনেক ধায়িত্ব, মা যদি তার সঠিক ধায়িত্ব পালন করে। তাহলে তার সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।