শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ফরিদপুরে মানবপাচার মামলার পলাতক আসামী আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুর শহরের বদরপুর এলাকায় মানবপাচার মামলার পালাতক আসামীকে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গত ১ এপ্রিল সন্ধ্যায় বদরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মানবপাচার মামলার (কোতয়ালী থানার মামলা নং-৪৭ তারিখ ১৮-০১-২০১৮, ধারা মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ০৭/১০(১)) পলাতক আসামী মোঃ রফিক(৩৩), পিতা-মোঃ সোবহান সিকদার সাং-ধোপাডাঙ্গা, থানা-বোয়ালমারী, জেলাঃ ফরিদপুরকে আটক করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, ফরিদপুর সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী এক কিশোরীকে গত ২৯ ডিসেম্বর ২০১৭ তারিখ বিকেলে পশ্চিম গোয়ালচামট ২নং সড়কের নিজ বাড়ী হতে হাউজিং এস্টেটে তাহার বান্ধবীর বাড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। কিশোরীর মা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি নিখোঁজ জিডি করেন (কোতয়ালী থানার জিডি নং-১০১ তারিখ ০২/০১/২০১৮) এবং র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের সহযোগিতা কামনা করেন। র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক্ব ১৭ জানুয়ারি ২০১৮ইং দুপুরে শহরের হাউজিং এস্টেট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজল মিয়ার টিনসেড বসতবাড়ীর ভিতর হতে কিশোরীকে উদ্ধার করেন। ঘটনার সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত নাছিমা বেগম এবং বাড়ীর মালিক মোঃ সজল মিয়াকে আটক করেন।

এ সময় অপর সহযোগি মোঃ রফিক কৌশলে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গত ১ এপ্রিল সন্ধ্যায় বদরপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ রফিককে আটক করা হয়। আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com