সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ফরিদপুরে মাদক ব্যাবসায়ীসহ জন আটক-৩

ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুর শহরে অভিযানে মাদক ব্যবসায়ীসহ র‌্যাবের হাতে আটক-৩। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ১৩ জুলাই শুক্রবার দুপুর দেড়টায় বায়তুল আমান রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস (অনার্স শাখা) এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী সাত্তার বিশ্বাস(৩৩), পিতাঃ আলী আকবর বিশ্বাস, নুরমোহাম্মদ কান্দী, কোতয়ালী, ফরিদপুর ও ২ মাদকসেবী সিফাত চৌধুরী(১৯), পিতাঃ স্বপন চৌধুরী,পূর্ব খাবাসপুর, কোতয়ালী, ফরিদপুর,দিব্য শরীফ(২৩), পিতাঃ মোক্তার রহমান শরীফ, পূর্ব খাবাসপুর, কোতয়ালী, ফরিদপুরদ্বয়কে আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ী সাত্তার বিশ্বাস এর নিকট হতে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অপর দুই মাদকসেবী দিব্য শরীফ এর নিকট হতে ৩০০ গ্রাম ও সিফাত চৌধুরীর নিকট হতে ১০ (দশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০(সংশোধনী-২০০৪) এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারা মোতাবেক আসামী সাত্তার বিশ্বাস (৩৩)কে ২বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
অপর দুই অসামী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অইন ১৯৯০ এর ২৬ ধারা মোতাবেক ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com