রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ ইউসুফ শেখ(৫৫)। সে ওই এলাকার মৃত রিয়াজ শেখের পুত্র।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান জানান, উপজেলার তুজারপুর ইউনিয়নে জান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাতিজা জয়নাল শেখ ও তার পিতা মোহম্মদ শেখের লাঠির আঘাতে ইউসুফ শেখ নিহত হয়েছে। আমরা খবর পেয়ে এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করছে বলে তিনি জানান। এ ঘটনায় একটি হত্যা মামলা নেয়া হবে পুলিশ জানিয়েছে।