শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ফরিদপুরে ভাঙ্গা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাংগা বাজার থানা রোডে ৫৫নং সদরদী মৌজায় সরকারি জমিতে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করছে প্রশাসন।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

এ সময় ফরিদপুর পুলিশ লাইনের একটি টিম ও ভাঙ্গা থানা পুলিশের একটি টিম এবং উপজেলা ব্যাটালিয়ান আনসার বাহিনীর একটি টিম সহযোগিতা করেন। উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন এই প্রতিবেদককে জানান, ভাঙ্গা থানা রোডে ৫৫নং সদরদী মৌজায় ১নং খতিয়ানের এসএ ৪২৩ ও ৪২৪ এবং বিএস ১৮৫২ ও ১৮৫৩ নং দাগে ১৮ শতাংশ সরকারী জমি অবৈধ দখলদারদের কবল থেকে স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। এবিষয়ে অবৈধ দখলদারদের পূর্বেই নোটিশ দিয়ে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com