সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে ভটভোটি উল্টে চালক নিহত

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি॥

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলায় বালু ভর্তি ভটভোটি উল্টে চালক মামুন (২২) মারা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মামুন পাশের কমলেশ্বরদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, সকালে মামুন বালু ভর্তি ভটভোটি নিয়ে মধুমতি নদীর পাড় থেকে উচু সড়কে উঠতে যাওয়ার সময় ভটভোটি উল্টে যায়। এ সময় মামুন ভটভোটির নীচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com