রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে রশিদ মুন্সীডাঙ্গী গ্রামে সেলা মেশিনের ইঞ্জিনিয়ার সাদা মনের মানুষ আবু বক্করের ব্যক্তিগত উদ্যোগে ব্যাতিক্রম ধর্মী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপি এই কৃষক সমাবেশে আলোচনা সভা, পাওয়ার ট্রিলার র্যালী, পেয়াজ ও রসুনের বীজ রোপন এবং দুপুরে সমাবেশে আগত কৃষকদের ভুরিবোজ করানো হয়।
নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষি অফিসার গোপাল কৃষ্ণ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবুল বাসার, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সদস্য আবুল ফজল, মোশারফ ব্যাপারী, পল্লী ডাঃ আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাবেশের আয়োজক আবু বক্কার। কর্মসুচিতে কয়েকশত কৃষক অংশ নেন এছাড়া দুই শত পাওয়ার ট্রিলার র্যালী করে জমি চাষ করেন।
এসময় শত শত নারী পুরুষ এই সমাবেশ উপভোগ করেন। সংবাদিকদের আবু বক্কার জানান গ্রামের কৃষকদের আনন্দ দিতে এবং আধুনিক ভাবে চাষা বাদ শিক্ষা দেওয়া জন্য এই আয়োজন।