রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধ::

সুস্থ হার্ট গঠনে-অঙ্গিকার করি একসাথে- এ প্রতিপাদ্যকে নিয়ে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস।

রবিবার সকাল ৯টায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের আয়োজনে সমন্বিত স্বাস্থ্য সেবা ভবন মিলনায়তনে হার্টকে সুস্থ রাখতে পরামর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান শামীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান, স্বাচিপ সভাপতি ডাঃ এম এ জলিল, হার্ট স্পেশালিস্ট ডাঃ মোঃ ইউনুস আলী।

সভায় বক্তারা বলেন, আজকের তরুনরা বয়জেষ্ঠদের তুলনায় অনেক দুর্বল। কারন আজ আমরা যে খাবার খাচ্ছি তা স্বাস্থ্যকর নয়। আমাদের নবীন ও প্রবিনদের জন্য একটি সুন্দর বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে। এজন্য ভেজাল মুক্ত খাবার ও নিয়মিত ব্যায়াম করতে হবে। আর ভবিষ্যত প্রজন্মকে হার্টের ঝুঁকি মুক্ত সমাজ দিতে চাই। তাই আমাদের একসাথে সচেতনতা স্বাস্থ্য সচেতন হতে হবে। সভায় বক্তারা বলেন বিশ্ব মৃত্যুর প্রায় ৩০ শতাংশ হার্ট এ্যটাকে মৃত্যুবরণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রফেসর এম এ সামাদ। সভায় এসময় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের কর্মরত ডাক্তার ও নেতৃবৃন্দ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com