সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ফরিদপুরে বিশ্ব মা দিবসের নানা কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে রবিবার বেলা ৩টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান,উপ-আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফা চৌধুরী। আরো বক্তব্য রাখেন ব্লাস্টের সমন্বয়কারী এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী,ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খদিজা বেগম,পূর্বখাবাসপুর মহিলা সমিতির সভানেত্রী হিরুন্নাহার ও রাজেন্দ্র কলেজের ছাত্রী ফারিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রুমানা খাতুন।
এদিকে বেলা ১১টার সময় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এছাড়া জেলার নয় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই সাথে এই কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যছিলো স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ও মায়েরা সমবেত ভাবে জাতীয় সংগীত পরিবেশন, মায়েদের ফুলের শ্রদ্ধা জানানো এবং আলাচনা সভা।
আলোচনা সভায় অংশ নেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নির্মলন্দ চক্রবর্তী শংকর প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com