বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ “নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্টসম্পন্ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
এ উপলক্ষে আজ সকাল ৯টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয় র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসানের সভাপতিত্বে সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ।
বক্তরা অটিজম বৈশিষ্টসম্পন্ন সকল শিশুদের পাশে দেশের সবাইকে এগিয়ে আসার এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।