বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও আটক-১। র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ ২ এপ্রিল ২০১৮ইং দুপুরে বোয়ালমারী উুপজেলার রুপাপাত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ১হাজার কেজি পলিথিনসহ সুকুমার বালা(৪০), পিতা-মৃত ব্রজেন বালা, কালিনগর, বোয়ালমারী, জেলা-ফরিদপুরকে আটক করেন।
আটককৃত ব্যক্তিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৫০ এর ৬/ক ও ধারা ১৫/৪(খ) ধারা মোতাবেক ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। জব্দকৃত পলিথিন সমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।