সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুরে বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার আটক ১

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় যৌন উত্তেজক ওষূধসহ র‌্যাবের হাতে আটক-১। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যা¤ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জননী কনফেকশনারী ষ্টোর নামক দোকান হতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মানব দেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে।

এ সময় উক্ত দোকানের স্বত্তাধিকারী কাজী মোঃ আবুল খায়ের সেন্টু মেম্বার(৫৮)কে আটক করে।
সে উপজেলার জুঙ্গুরদী গ্রামের মৃত কাজী হাসান উদ্দিনের পুত্র। জব্দকৃত যৌন উত্তেজক ওষুধ সমূহের মধ্যে জিনজেন ২৪ বোতল, রেসফুট সিরাফ ১৩ বোতল, ইনজয় ফ্রুটস ২২ বোতলসহ সর্বমোট ৫৯ বোতল। আটককৃত আসামীকে উদ্ধারকৃত যৌনউত্তেজক ওষুধসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com