সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুর শহরের টেপাখোলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ঔষধ জব্দ করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বুধবার বিকেলে টেপাখোলায় অবস্থিত সাবিয়া মেডিকেল হল নামক ফার্মেসীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ও ভেজাল ওষুধ জব্দ করেন।
এ সময়ে উক্ত ফার্মেসীর মালিক মোঃ মুরাদ মিয়া(৫০), পিতাঃ আব্দুল কাদের মিয়া, সাং-কমলাপুর, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুরকে আটক করেন। ফরিদপুর জেলার প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীলের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এর ২৭ ধারা মোতাবেক উক্ত ফার্মেসীর মালিককে ৩০ হাজার টাকা অর্থ দন্ড ধার্য করেন। এ সময় ফরিদপুরের ড্রাগ সুপার রিফাত আরা উপস্থিত ছিলেন। জব্দকৃত অবৈধ ও ভেজাল ওষুধ সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।