সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ফরিদপুরে বিপুল পরিমাণ চোলাই মদ সহ আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদুরের উপশহর রঘুনন্দনপুরে চোলাই মদসহ আটক-১। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ৮ মে ২০১৮ইং মঙ্গলবারবেলা ১১টায় ফরিদপুর মহাবিদ্যালয় সংলগ্ন রঘুনন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতী রবি দাস (৩৬), স্বামী- মৃত শ্যামল রবি দাস, সাং- রঘুনন্দনপুর, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর’কে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং ১ হাজার ৬শ লিটার চোলাই মদ তৈরীর কাঁচামাল (ওয়াশ/জাওয়া) সহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার চোলাই মদ প্রস্তুতকারক ও ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় চোলাই মদ প্রস্তুত ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা চলমান রয়েছে। উদ্ধারকৃত চোলাইমদ ও আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com