সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে র্যািবের অভিযানে ভেজাল কয়েল তৈরীর কাচামাল জব্দ।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খান জানান ৮ আগষ্ট বুধবার দুপুর ২টায় কানাইপুর এলাকার মেসার্স লাবন্য এন্টারপ্রাইজ নামক কয়েল ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধিকারী মোছাঃ নূর নাহার(৪০)কে আটক করেন।
সে সদর উপজেলার ভাটি কানাইপুর ছোনপচা গ্রামের সৈয়দ বাবুল মিয়ার স্ত্রী। অভিযান পরিচালনাকালে উক্ত কয়েল ফ্যাক্টরী তল্লাশী করে সি এস পি পাউডার ৪ টন ও ৩ টন কয়েল তৈরীর ভেজাল কাচামাল উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিব্জ্জুামানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধিকারী মোছাঃ নূর নাহার(৪০)কে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
কানাইপুর, বিসিক শিল্প নগরী, বিএসটিআই ফিল্ড অফিসার(সিএম), মোঃ জিয়াউল হক
এর উপস্থিতিতে উদ্ধারকৃত কয়েল তৈরীর ভেজাল কাচামাল রাস্তায় ফেলে ধ্বংস করা হয়েছে এবং উক্ত ফ্যাক্টরী সীলগালা করা হয়।