সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ফরিদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার আটক ১

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদরের কাইনাইপুরের ছোনপচা এলাকায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমানে সরকার ঘোষিত নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধ্র করে।
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খান জানান ৮ আগষ্ট বুধবার সন্ধ্যা ৭টায় কানাইপুর ছোনপচা এলাকার মেসার্স এম আর জুট প্যাকেজিং ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধিকারী মোঃ মফিজুল ইসলাম(৪৫)কে আটক করি। সে সদর উপজেলা কানাইপুর ছোনপচা গ্রামের মৃত আঃ রাজ্জাকের পুত্র।
অভিযান পরিচালনাকালে উক্ত ফ্যাক্টরী তল্লাশী করে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিব্জ্জুামানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনী-২০১০) এর ৬(গ)ধারা মোতাবেক উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধিকারী মোঃ মফিজুল ইসলাম(৪৫)কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং উক্ত ফ্যাক্টরী সীলগালা করা হয়।
এ সময় ফরিদপুরেরে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্ধারকৃত কারেন্ট জাল পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর হেফাজতে আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com