রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ফরিদপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি॥ ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ফরিদপুর পৌরসভার আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শহরের বিসর্জন ঘাট ও লালন নগর কলোনীতে অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া।

এসময় পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ইকরাম হোসেন, এফপিএবির র জেলা কর্মকর্তা মোঃ শাহজাহান উপস্থিত ছিলেন। এই ক্যাম্পের মাধ্যমে ৬টি অনুন্নত এলাকার দেড় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বিনামুল্যে ঔষধ, ডাক্তারি পরামর্শ এবং রক্তের গ্রুপিংসহ আরবিএস করা হয়। এই ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন এফপিএবি ফরিদপুর শাখা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com