রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর সদরের চর টেপাখোলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ সাদিকুজ্জামান (মিলন পাল) এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিক্রীরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল ফকির, চর টেপাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেউদ্দিন আহম্মেদ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার প্রমূখ।

সকালে জাতীয় সংগীত পরিবেশন জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে, মশাল প্রজ¦লণ করে ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে গ্রাম বাংলার লাঠি খেলা, বাশেঁর নৃত্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ তুলে ধরেন। পরে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকগণ ও বিপুল সংখ্যক জনতা উপস্থিত থেকে ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com