রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৩য় শ্রেনীর কর্মচারীদের পদ পরিবর্তন,পদউন্নতি সুযোগ সৃষ্টি, উন্নত বেতন স্কেলসহ নানা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ২ ঘন্টা কর্ম বিরতি কর্মসুচি পালন করেছে।
কর্মসুচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা হতে ১১টা প্রযর্ন্ত ২ ঘন্টা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্ম বিরতি কর্মসুচি পালন করে।
কর্মসুচিতে বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও ফরিদপুর কলেক্টরেট ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার যুগ্ন-সাধারন সম্পাদক রফিকুল আলম সেলিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ সেলিমুউজ্জামান, মোঃ আব্দুর রাজ্জাক, আকবর আলী বিশ্বাস, মৃনাল কান্তি দাস, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আক্কাস আলী, কার্যকরী সদস্য সায়েদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় পে-স্কেলের ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডের কর্মচারীদের স্কেল ও পদবী পরিবর্তন করতে হবে। তাদের সকল যুক্তিক দাবীগুলো মেনে নেওযার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ২০, ২১ জানুয়ারী ২ঘন্টা,২২,২৩ জানুয়ারী ৩ ঘন্টা,২৭,২৮ জানুয়ারী ৪ ঘন্টা কর্ম বিরতি পালন এবং ২৫, ২৭ ফেব্রয়ারী পূর্ণ দিবস, ২৮ মার্চ ঢাকায় সমাবেশে করা হবে বলে জানান তারা।